ANM GNM ২০২৬ পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন
পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নবিন্যাস, বিষয়ভিত্তিক নম্বর বন্টন এবং ক্যাটাগরি ১ ও ক্যাটাগরি ২ প্রশ্নের অত্যন্ত জটিল মার্কিং নিয়মাবলী সহজ বাংলায় বিস্তারিত জেনে নিন।
এক নজরে পরীক্ষার কাঠামো
১০০ প্রশ্ন ও ১১৫ নম্বরের অফিশিয়াল নম্বর বিভাজন
পরীক্ষায় জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বিষয় দুটি থেকে মোট দুই ধরণের ক্যাটাগরির (Cat-1 এবং Cat-2) প্রশ্ন থাকবে। অন্য বিষয়গুলো থেকে কেবল ক্যাটাগরি ১-এর প্রশ্ন থাকবে। নিচের সারণিটি ভালো করে লক্ষ করুন:
| বিষয় (Subject) | Category 1 (১ নম্বরের প্রশ্ন) | Category 2 (২ নম্বরের প্রশ্ন) | মোট প্রশ্নসংখ্যা | মোট নম্বর |
|---|---|---|---|---|
| জীবনবিজ্ঞান (Life Science) | 30টি | 10টি | 40টি | 50 নম্বর |
| ভৌতবিজ্ঞান (Physical Science) | 15টি | 5টি | 20টি | 25 নম্বর |
| পাটিগণিত (Mathematics) | 10টি | ০ | 10টি | 10 নম্বর |
| ইংরেজি (English Grammar) | 15টি | ০ | 15টি | 15 নম্বর |
| সাধারণ জ্ঞান (General Knowledge) | 10টি | ০ | 10টি | 10 নম্বর |
| যুক্তিবিদ্যা (Logical Reasoning) | 5টি | ০ | 5টি | 5 নম্বর |
| সর্বমোট (Grand Total) | ৮৫টি প্রশ্ন | ১৫টি প্রশ্ন | ১০০টি প্রশ্ন | ১১৫ নম্বর |
ক্যাটাগরি ১ এবং ২-এর সঠিক মূল্যায়ন পদ্ধতি
WBJEEB প্রবেশিকা পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং খুব বড় ভূমিকা পালন করে। দুটি ক্যাটাগরির মার্কিং স্কিম সম্পূর্ণ আলাদা, যা প্রার্থীদের ভালোভাবে জানা প্রয়োজন:
- ১. এই ক্যাটাগরিতে প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর।
- ২. প্রশ্নের চারটি উত্তরের বিকল্প (A, B, C, D) এর মধ্যে কেবলমাত্র ১টি উত্তর সঠিক হবে।
- ৩. কোনো প্রশ্নের ভুল উত্তর দিলে -০.২৫ (১/৪) নম্বর কাটা যাবে।
- ৪. অর্থাৎ, ৪টি প্রশ্নের উত্তর ভুল দিলে মোট প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর বিয়োগ হবে।
- ৫. কোনো প্রশ্ন ছেড়ে দিলে (উত্তর না দিলে) ০ নম্বর পাবেন (কোনো নেগেটিভ মার্কিং নেই)।
- ১. এই ক্যাটাগরিতে প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর।
- ২. প্রশ্নের একাধিক বিকল্প (এক বা একাধিক অপশন) সঠিক হতে পারে।
- ৩. সম্পূর্ণ ২ নম্বর পেতে হলে সবকটি সঠিক উত্তর চিহ্নিত করতে হবে এবং কোনো ভুল উত্তর দাগানো যাবে না।
- ৪. যদি কোনো ভুল বিকল্প চিহ্নিত করা হয়, তবে সরাসরি ০ নম্বর পাওয়া যাবে (কোনো নেগেটিভ মার্ক কাটা যাবে না)।
- ৫. আংশিক মার্কিং (Partial Marks): যদি কিছু সঠিক উত্তর দাগানো হয় এবং কোনো ভুল দাগানো না হয়, তবে নম্বর পাওয়ার সূত্র:
প্রাপ্ত নম্বর = ২ × (সঠিক চিহ্নিত বিকল্পের সংখ্যা) / (মোট সঠিক বিকল্পের সংখ্যা)
OMR শিট গোল করার গুরুত্বপূর্ণ নিয়মাবলী
১. পেন এবং কালির ব্যবহার
OMR শিট পূরণ করার জন্য অবশ্যই কালো (Black) অথবা নীল (Blue) বলপয়েন্ট পেন ব্যবহার করতে হবে। পেনসিল দিয়ে করা গোল স্ক্যানার দ্বারা রিড হয় না এবং উত্তর বাতিল হয়।
২. সম্পূর্ণ গোল পূরণ
OMR শিটের বৃত্তটি সম্পূর্ণ ভরাট করতে হবে। টিক চিহ্ন, ক্রস চিহ্ন বা অর্ধেক পূরণ করলে সেটি ভুল হিসেবে গণ্য হতে পারে এবং মেশিন সেটি স্ক্যান করবে না।
৩. রোল নম্বর ও বুকলেট কোড
উত্তর গোল করার আগেই রোল নম্বর এবং কোশ্চেন বুকলেট কোড সাবধানে লিখে গোল করুন। এটি ভুল হলে আপনার সম্পূর্ণ OMR পেপার বাতিল হতে পারে।
৪. কোনো কাটাকুটি বা ফ্লুইড নয়
একবার গোল পূরণ করে ফেললে তা কাটাকুটি করা বা হোয়াইটনার (Fluid) দিয়ে মোছার চেষ্টা করবেন না। ওএমআর শিট অত্যন্ত সংবেদনশীল কাগজ, ছিঁড়ে গেলে বা নষ্ট হলে ডিসকোয়ালিফাই করা হতে পারে।
পরীক্ষার প্যাটার্ন সংক্রান্ত সাধারণ প্রশ্নাবলী
অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেলসমূহ
সম্পূর্ণ সিলেবাস
সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক বিস্তারিত অফিশিয়াল সিলেবাস।
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন
৬টি বিষয়ের ওপর বিষদ বিবরণ ও স্কোরিং স্ট্র্যাটেজি।
যোগ্যতার মানদণ্ড
বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও জেন্ডার ভিত্তিক নির্দেশিকা।
প্রস্তুতি কৌশল ও প্ল্যান
এক্সপার্টদের দ্বারা প্রস্তুত ৩০ দিনের কমপ্লিট স্টাডি প্ল্যান।
বিগত বছরের প্রশ্নপত্র
উত্তরসহ বিগত বছরগুলোর পরীক্ষার প্রশ্নপত্র পিডিএফ।
ফ্রি ও পেইড মক টেস্ট
NexZen-এর লাইভ ওএমআর লেভেল মক টেস্ট সিরিজ।
ওএমআর বেসড পরীক্ষার রিয়েল ফিলিং পেতে চান?
NexZen Institute-এর বিশেষ মক টেস্ট পেপার ও ব্যাচ ওএমআর পরীক্ষার নেগেটিভ মার্কিং এড়াতে সাহায্য করবে।